রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ২৭ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক পিএলসি
রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি এসএমই (স্মল বিজনেস) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি;

বিভাগের নাম: এসএমই (স্মল বিজনেস);

পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ২ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৬০০০০ বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!