শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৩ পদে ৬ কর্মী নিয়োগ দেবে পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর
৩ পদে ৬ কর্মী নিয়োগ দেবে পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৬তম গ্রেডে ৩ পদে ৬ কর্মী নিয়োগে ২৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর;

১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন এইচএসসি পাসেই

২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের সিআইডিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ সকল পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪ টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-10-27T014712.324.jpgNew Project - 2026-10-27T014746.651.jpgসূত্র: শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!