শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পরিসংখ্যান বিভাগে ৬ষ্ঠ ও ৯ম গ্রেডে 'সহকারী অধ্যাপক ও প্রভাষক' পদে ৪ শিক্ষক নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি);

১. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিষয়/বিভাগ/দপ্তর: পরিসংখ্যান বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: প্রভাষক;

বিষয়/বিভাগ/দপ্তর: পরিসংখ্যান বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে— 

আগ্রহী সহকারী অধ্যাপক পদের প্রার্থীরা এখানে ক্লিক করে এবং প্রভাষক পদের প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-09-11T034137.562.jpgসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!