জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১২ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ১৫ কর্মী নিয়োগে ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়;
১. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*Word processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;
*Word processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;
*Word processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সকল ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত;
আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

