সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ ২৬ মে

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ|ছবি: সংগৃহীত

আকিজ বশির গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউশন, আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভাগে ‌‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: ডিস্ট্রিবিউশন, আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: সজীব গ্রুপ নিয়োগ দেবে জোনাল সেলস ইনচার্জ, আবেদন ১৩ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, টিএ, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ২৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: বনানী, ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইনভেন্টরি পরিকল্পনা ও স্টক ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ সময়: আগামী ২৬ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!