সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ লিমিটেড
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে ‘সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে কর্মকর্তা নিয়োগে ৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার;

বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;  

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য রিয়্যাক্ট ও মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ফ্লাটার ব্যবহার করে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বিআইবিএমে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!