সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে ১০ম গ্রেডে 'সিনিয়র স্টাফ নার্স' নিয়োগে ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সরাসরি মৌখিক পরীক্ষা ৩ অক্টোবর

অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে;

*নার্সিংয়ে জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা,

*ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধিত হতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

New Project - 2026-09-27T062426.485.jpgচাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি মেরী স্টোপস বাংলাদেশে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে/সরাসরি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কক্ষ নম্বর ২০৩ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!