স্কয়ার ফুড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ারিং (প্লান্ট) বিভাগে ‌‌‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: ইঞ্জিনিয়ারিং (প্লান্ট);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অ্যাসোসিয়েট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ বশির গ্রুপে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: পাবনা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (এক্সেল, ক্যাড এবং এমএস প্রজেক্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বেসরকারি বিমান সংস্থায় এইচএসসি পাসেই চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!