স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই এবং ৭ আগস্ট তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশে ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, সেলস ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, গ্রুপ ইনস্যুরেন্স, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলায় দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার তারিখ: ৩১ জুলাই এবং ৭ আগস্ট ২০২৬ (সকাল ৮:৩০ থেকে ১২:০০টা পর্যন্ত);
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বিডিজবস ডটকম

