সহকারী জজ নিয়োগে বড় বিজ্ঞপ্তি জুডিশিয়াল সার্ভিস কমিশনে, পদ ২৫০, আবেদন যেভাবে

জিটি ডেস্ক

প্রকাশ:

২৫০ সহকারী জজ নিয়োগ দেবে বিজেএসসি
২৫০ সহকারী জজ নিয়োগ দেবে বিজেএসসি|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি)। প্রতিষ্ঠানটি ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২৩ জুলাই ২০২৬ তারিখে। জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন ৬ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি);

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ);

পদসংখ্যা: ২৫০টি (কম-বেশি হতে পারে);

বেতন: ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা;

আরও পড়ুন: তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে বিভিন্ন গ্রেডে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে;

*আইন বিষয়ে শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও ফল প্রকাশের শর্তে আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নির্ধারিত অনলাইন পোর্টালে BJSC Form-I পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১,২০০ টাকা (টেলিটকের মাধ্যমে পরিশোধযোগ্য) জমা দিতে হবে;

আবেদন ফি পরিশোধের শেষ সময়: আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের শেষ সময়: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

পরীক্ষার ধাপ: তিন ধাপে অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা;

১. প্রিলিমিনারি (এমসিকিউ): ১০০ নম্বর। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে;

২. লিখিত পরীক্ষা: ১,০০০ নম্বর। গড়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে;

৩. মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর। পাস নম্বর ৫০;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিজেএসসির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!