সরাসরি ভাইভা দিয়ে চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, মৌখিক পরীক্ষা ২২ আগস্ট

জিটি ডেস্ক

প্রকাশ:

মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটি ‌‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ২২ আগস্ট সকাল ৮-১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে দরকারি কাগজপত্রসহ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড;

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদ ২১, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, বোনাস,  টিএ/ডিএ, মোটরসাইকেল সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

আরও পড়ুন: গণস্বাস্থ্য কেন্দ্র ৩০০০০ বেতনে নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

New Project - 2026-08-19T034421.999.jpgমৌখিক পরীক্ষার স্থান—

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, Khwaja Enayetpur (R) Tower, 17, BirUttam K.M. Saifullah Road (green road), Dhaka-1205, Bangladesh;

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ আগস্ট ২০২৬, সকাল ৮টা থেকে ১০টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!