জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে ২৭ এপ্রিল থেকে ২ মে তারিখের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: টেকনিক্যাল সার্ভিস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অপসোনিন ফার্মায় চাকরি, আবেদন শেষ ২ মে
অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বিদেশ ভ্রমণের সুযোগ, উৎসব বোনাস, গ্রুপ বিমা, উৎসাহ ভাতা, টিএ এবং ডিএ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মক্ষেত্র: অফিস;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসিতে বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
আরও পড়ুন: বিকন ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ৩০ এপ্রিল
মৌখিক পরীক্ষার স্থান: এখানে ক্লিক করে বিজ্ঞপ্তিতে দেখুন।
মৌখিক পরীক্ষার তারিখ: অঞ্চলভেদে আগামী ২৭ এপ্রিল থেকে ২ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বিডিজবস ডটকম

