সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

১০ পদে ৩৩ কর্মী নিয়োগ দেবে সরকারি কর্মচারী হাসপাতাল
১০ পদে ৩৩ কর্মী নিয়োগ দেবে সরকারি কর্মচারী হাসপাতাল|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডে ১০ পদে ৩৩ কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সরকারি কর্মচারী হাসপাতাল (জনপ্রসাশন মন্ত্রণালয়);

১. পদের নাম: অ্যানেসথেটিস;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

২. পদের নাম: অডিওলজিস্ট;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদন শুরু ১৮ জুন

৩. পদের নাম: অকুপেশনাল থেরাপিস্ট;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

৪. পদের নাম: স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

৬. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৭. পদের নাম: ই.পি.আই টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০-১৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৮. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-১৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই

৯. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-১৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

১০. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৪টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৬ থেকে ৯ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১০ নম্বর পদের জন্য ৫৬ টাকা  এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৪ জুলাই ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: সরকারি কর্মচারী হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!