জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। প্রতিষ্ঠানটি ৫ পদে ৫ কর্মকর্তা নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ জুনের মধ্যে আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি) সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল);
পদের নাম: ৫টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);
পদসংখ্যা: ৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রের সঙ্গে আবেদনপত্র ও সিভি সংশ্লিষ্ট ঠিকানায় নির্ধারিত তারিখের মধ্যে পাঠিয়ে আবেদন করতে হবে;
আরও পড়ুন: ৬৫০০০ বেতনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ৩১ মে পর্যন্ত
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
ম্যানেজার অ্যান্ড ইনচার্জ, অ্যাডমিন অ্যান্ড এইচআরএম ডিপার্টমেন্ট, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮ বরাবর আবেদনপত্র ও সিভি পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২১ মে ২০২৬, পৃষ্ঠা নম্বর ৪

