উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ২০তম গ্রেডে ২৭ পদে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

১৩ ক্যাটাগরিতে ২৭ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৩ ক্যাটাগরিতে ২৭ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১ থেকে ২০তম গ্রেডে ১৩ ক্যাটাগরিতে ২৭ কর্মী নিয়োগে ৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি);

১. পদের নাম: ওয়ার্ড প্রসেসিং অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১);

২. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

৪. পদের নাম: তথ্য সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

৫. পদের নাম: প্রোডাকশন সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

৬. পদের নাম: ক্যাটালগার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩৫ পদে, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

৭. পদের নাম: টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

৮. পদের নাম: সাউন্ড মেকানিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

৯. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫);

১০. পদের নাম: নিম্নমান সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১১. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯);

১২. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

১৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বুয়েটে বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৬ নভেম্বর ২০২৬ তারিখে);

কর্মস্থল: গাজীপুর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের হস্তলিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে আবেদন ফি বাবদ ১০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রশিদ অবশ্যই সংযুক্ত করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাউবির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!