সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠগুলো মুখর হয়ে ওঠে। শিশুদের মধ্যেও ছিল ঈদের আনন্দ-উচ্ছ্বাস।
সাদ্রা দরবার শরীফ মাঠে প্রথম ঈদ জামায়াতে ইমামতি করেন পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। পরে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।
আরও পড়ুন: ঈদযাত্রা সন্তোষজনক, নির্ধারিত ভাড়ায় ঘরে ফিরছেন যাত্রীরা: মন্ত্রী
এছাড়া ফরিদগঞ্জ ও মতলব উপজেলার বিভিন্ন গ্রামেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় বিভিন্ন এলাকায় পুলিশ সদস্য মোতায়েন ছিল।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন।
এস/এম

