৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস

জিটি রিপোর্ট

প্রকাশ:

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস
৮ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস|ছবি: সংগৃহীত

রাত ১টার মধ্যে দেশের আট অঞ্চলে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটিার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!