রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখা থেকে ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ঢাকা থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৩২ কিলোমিটার।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

