সংরক্ষিত নারী আসন

৬ শতাংশ জমির মালিক মানসুরা, আছে সোয়া লাখ টাকার সম্পদ

জিটি রিপোর্ট

প্রকাশ:

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার|ছবি: সংগৃহীত

বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কাছে ২৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৯৭ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। পাশাপাশি যৌথ মালিকানায় ১২ শতাংশ জমির মধ্যে ৬ শতাংশ জমির মালিক তিনি।

হলফনামায় মানসুরা নিজের পেশা হিসেবে ‘ছাত্র’ উল্লেখ করেছেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রির কথা জানিয়েছেন। তবে বার্ষিক আয় ও আয়ের উৎসের ঘর ফাঁকা রেখেছেন। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ টাকা।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

হলফনামা অনুযায়ী, মানসুরার নামে ২০২০ সালে শাহবাগ থানায় একটি মামলা ছিল, যা ২০২৫ সালে নিষ্পত্তি হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!