মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের বিক্ষোভ, আটক ২০

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৪৪ PM

কাশিয়ানীতে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের বিক্ষোভ
কাশিয়ানীতে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের বিক্ষোভ|ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে এক বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জের হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করা হয়। পাশাপাশি চারটি মাইক্রোবাস, একটি বাস ও দুটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

এদিকে জেলা শহরের বেদগ্রাম এলাকায় মিছিলের উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যান।

রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক অভিযোগ করেন, তিনি গোপালগঞ্জ থেকে রাতইলে ফেরার পথে বিক্ষোভকারীরা তাকে ধাওয়া করে এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ

একই অভিযোগ করেন রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকি। তিনি বলেন, মহাসড়কে পৌঁছানোর পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখেন এবং এ সময় তার সঙ্গে থাকা সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। তিনি জানান, আটক ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত নন, তাদের ছেড়ে দেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:নিষিদ্ধ সংগঠনআওয়ামী লীগছাত্রলীগশেখ হাসিনা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!