সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

জিটি রিপোর্ট

প্রকাশ:

তিনদিন পর গ্রেপ্তার তিন নেতা
তিনদিন পর গ্রেপ্তার তিন নেতা|ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল করার তিনদিন পর নেতৃত্ব দেওয়া তিন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৩ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন-পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার মো. লিটন শেখের ছেলে ও শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝটিকা মিছিলে নেতৃত্বদানকারী সোহান শেখ সুজন, দিয়ার ধানগড়া মহল্লার আলমগীর হোসেনের ঠেলে ও শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ এবং কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে ও নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ দপ্তর সম্পাদক মো. হেদায়ুত ইসলাম। 

আরও পড়ুন: প্রথম সরকারি সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তিনজনই মিছিলে অংশ নিয়েছিল বলে জানান তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!