এইচএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, আবেদন যেভাবে

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন|ছবি: সংগৃহীত

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ হতে হবে ৪ দশমিক ৮০।

সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ হতে হবে ৪ দশমিক ৮০। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ হতে হবে ৪ দশমিক ৫০।

আরও পড়ুনঃ কাতারে দোহা ইনস্টিটিউটে স্কলারশিপ, মিলবে যেসব সুবিধা

যেসব শর্ত মানতে হবে

আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও আপলোড করতে হবে।

আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি হলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনকারীর দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকলে তার আবেদনও বাতিল বলে গণ্য হবে।

New Project - 2026-09-28T034938.030.jpgআবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা https://scholarship.sjiblbd.com/ লিংকে ক্লিক করে ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এই বৃত্তির জন্য আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনপদ্ধতিসহ বৃত্তি-সংক্রান্ত জরুরি প্রয়োজনে ০২-৫৮৮১৬৫২০ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া ০২-২২২২৮৩৪৫৭ নম্বরে হান্টিং লাইনে যোগাযোগ করা যাবে। বর্ধিত নম্বর হিসেবে ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮-এ যোগাযোগ করা যাবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!