মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
স্কলারশিপ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর স্কলারশিপ অর্জন

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ PM

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী রাইসা জাহিন
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী রাইসা জাহিন|ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী তরুণী রাইসা জাহিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত ‘সেন্ট জন’স ইউনিভার্সিটি স্কুল অব ল’-এর মর্যাদাপূর্ণ ‘রেড স্টর্ম স্কলারস প্রোগ্রামে’ ভর্তি হয়েছেন। মেধার স্বীকৃতিস্বরূপ রাইসা এই তিন বছরের কোর্সের জন্য প্রতি বছর ৩০ হাজার ডলার করে মোট ৯০ হাজার ডলার বৃত্তি পাবেন। তার বাড়ি বাগেরহাট জেলার বেশরগতি গ্রামে।

সেন্ট জন’স ল স্কুলের ভর্তি বিভাগের ডিন ট্রেন্ট অ্যান্ডারসনের পাঠানো একটি চিঠিতে রাইসার মনোনয়নের কারণ হিসেবে তার অসামান্য প্রতিভা ও যোগ্যতার প্রশংসা করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনার অসামান্য কৃতিত্বের রেকর্ড, আমাদের লক্ষ্যের প্রতি আপনার অঙ্গীকার এবং আইন পেশায় সফল হওয়ার প্রবল সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই মর্যাদাপূর্ণ বৃত্তিটি প্রদান করা হলো।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানত তার অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব এবং সামগ্রিক পর্যালোচনার ভিত্তিতে তাকে এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচনা করেছে।

‘রেড স্টর্ম স্কলারস প্রোগ্রাম’ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে আইন শিক্ষার ক্ষেত্রে একটি অত্যন্ত বিশেষায়িত সুযোগ। এই প্রোগ্রামের অধীনে মেধাবী শিক্ষার্থীদের সাধারণ নিয়ম অনুযায়ী ‘এল-স্যাট’ বা ‘জিআরই’ পরীক্ষা না দিয়েই সরাসরি আইন স্কুলে ভর্তি হওয়ার সুযোগ দেয়া হয়। তবে, শর্ত হিসেবে তাদের স্নাতক পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৭ বজায় রাখতে হয়, যা রাইসা সফলভাবে অর্জন করেছেন।

মাত্র ২০ বছর বয়সে রাইসা তার অ্যাকাডেমিক এবং নেতৃত্বগুণের জন্য নিউইয়র্কে পরিচিতি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের ‘সিনেটর’ এবং ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতি থাকাকালীন তিনি নিউ ইয়র্কের রাস্তায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেন এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

রাইসার পৈতৃক নিবাস বাংলাদেশের বাগেরহাট জেলার বেশরগতি গ্রামে। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রফিকুল ইসলামের কন্যা। রাইসার সাফল্য তার পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য আনন্দের উৎস। তার চাচা, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু তাঁর ভাতিজির বিশ্বজয়ী সাফল্যে গর্ববোধ করেছেন।

রাইসার প্রতিভার উৎস পারিবারিক অনুপ্রেরণা। তার দাদা, প্রয়াত লতিফর রহমান বাগেরহাট অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ একজন মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রী খুঁজতেন এবং আর্থিক সহায়তা দিয়ে শিক্ষার আলো ছড়াতেন। এই মহৎ কাজের জন্য স্থানীয়রা তাকে ‘বাগেরহাটের বাতিঘর’ বলে ডাকতেন।

বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাসরত রাইসা আগামী ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ওরিয়েন্টেশনের মাধ্যমে তার নতুন শিক্ষাজীবন শুরু করবেন। ভবিষ্যতে তিনি একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান।

ট্যাগ:স্কলারশিপবৃত্তিরাইসা জাহিনসেন্ট জন’স ইউনিভার্সিটি স্কুল অব লরেড স্টর্ম স্কলারস প্রোগ্রামযুক্তরাষ্ট্রে স্কলারশিপে উচ্চশিক্ষাফুল-ফ্রি স্কলারশিপফুল ফান্ডেড স্কলারশিপ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!