২০২৭ সালে যুক্তরাষ্ট্রে বেতনসহ তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। এ কর্মসূচিতে জেনারেল ইন্টার্ন এবং কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ ইন্টার্ন—এই দুই ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক স্টাইপেন্ড পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। স্প্রিং সেশনে আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৭।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। সংস্থাটি দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে। এর ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, জীবনধারা ও পেশাগত পরিবেশ সম্পর্কে জানার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
* বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
* আবেদন করতে কোনো ফি লাগবে না;
* ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। তবে কর্মস্থলের অবস্থান অনুযায়ী এর পরিমাণ ভিন্ন হতে পারে;
* আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে;
* পেশাদারদের সঙ্গে কাজ করে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা যাবে;
* যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যাবে।
আবেদনের যোগ্যতা
* আবেদনকারীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে;
* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: ইউরোপে সাংবাদিকতায় মাস্টার্স, দুই বছরে মিলবে ৩৪ লাখ টাকার বৃত্তি
* বৈশ্বিক উন্নয়ন বিষয়ে আগ্রহ থাকতে হবে;
* নতুন বিষয় শেখার মানসিকতা থাকতে হবে;
* ইন্টার্নশিপ শেষে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনায় ফিরে যেতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
* জীবনবৃত্তান্ত (সিভি);
* কভার লেটার;
* পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত ইউএনডিপি আবেদন ফর্ম;
* একটি রেফারেন্স লেটার;
* প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, পদের বিস্তারিত তথ্য এবং অন্যান্য নির্দেশনা জানতে ইউএনডিপির ওয়েবসাইটে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ
স্প্রিং সেশনে আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

