উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ও জীব-নিরাপত্তার সংযোগস্থলে গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে আলএক্সবায়ো। ২০২৭ সালের এই ফেলোশিপে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এটি যুক্তরাজ্যের কেমব্রিজে অনুষ্ঠিত হবে ১০ সপ্তাহের পূর্ণ অর্থায়িত কর্মসূচি হিসেবে।
২০২৭ সালের শীতকালীন পর্বের ফেলোশিপ আগামী ১৮ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত কেমব্রিজে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভয়াবহ জীব-নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট গবেষণা প্রকল্প তৈরি ও বাস্তবায়নের সুযোগ পাবেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ দিচ্ছে আইএমএফ, আবেদন যেভাবে
তিনটি ধারায় ফেলোশিপ
*ধারাগুলো হলো—গবেষণা, প্লেসমেন্ট এবং প্রতিষ্ঠাতা।
*কংক্রিট জীব-নিরাপত্তা সমস্যার দায়িত্ব নিয়ে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের বিশেষভাবে এই ফেলোশিপে উৎসাহিত করা হচ্ছে।
যা যা সুবিধা মিলবে
* ১০ হাজার পাউন্ডের উপবৃত্তি।
* কর্মঘণ্টায় খাবারের ব্যবস্থা।
* ভিসা ও ভ্রমণসংক্রান্ত সহায়তা।
* নির্দিষ্ট গবেষণা ব্যবস্থাপক ও পরামর্শদাতার সঙ্গে কাজের সুযোগ।
* গবেষকদের সহযোগিতামূলক একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ।
আরও পড়ুন: বাংলাদেশিদের ফুলব্রাইট স্কলারশিপে শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র, আবেদন যেভাবে
কারা আবেদন করতে পারবেন
১৮ বছর বা তার বেশি বয়সী বিভিন্ন পেশা ও শিক্ষাগত পটভূমির ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের আবেদনকারীদের জন্যও এই সুযোগ উন্মুক্ত।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, জীববিজ্ঞান, নীতি প্রণয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ গবেষকদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। তবে চরম জীববৈজ্ঞানিক ঝুঁকি কমানোর বিষয়ে আগ্রহ থাকতে হবে।
এ ক্ষেত্রে আগে থেকে আনুষ্ঠানিক গবেষণার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬।
আগ্রহীরা আবেদন করুন এখানে

