মাসে প্রায় ২ লাখ টাকা বৃত্তিতে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন যেভাবে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাপানে উচ্চশিক্ষার সুযোগ
জাপানে উচ্চশিক্ষার সুযোগ |ছবি: সংগৃহীত

জাপানে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ডিগ্রির মেয়াদ অনুযায়ী প্রতি মাসে প্রায় ১ লাখ ৪১ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বৃত্তির পরিমাণ

ডিগ্রির মেয়াদ অনুযায়ী মাসিক বৃত্তির পরিমাণ—

১ থেকে ২ বছর মেয়াদি ডিগ্রি: ১ লাখ ৮০ হাজার টাকা।

৩ বছর মেয়াদি ডিগ্রি: ১ লাখ ৬৪ হাজার টাকা।

৪ থেকে ৫ বছর মেয়াদি ডিগ্রি: ১ লাখ ৪১ হাজার টাকা।

বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণগুলো আনুমানিক। বিনিময় হারের পরিবর্তনের কারণে প্রকৃত অর্থের পরিমাণ কমবেশি হতে পারে।

আবেদনের যোগ্যতা

জাপানের কোনো বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের এপ্রিল অথবা শরৎকালীন সেশনে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা শুরু করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতার শর্তগুলো হলো—

বয়স: মাস্টার্স শুরু করার সময় সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডি শুরু করার সময় সর্বোচ্চ ৩৫ বছর।

ভাষাগত দক্ষতা: জাপানি ভাষায় মৌলিক কথোপকথনে সক্ষম হতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।

দেশের উন্নয়নে অবদান: পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে উন্নয়নমূলক কাজে অবদান রাখার আগ্রহ থাকতে হবে।

গবেষণার পরিকল্পনা: গবেষণার বিষয় এবং তা নিজ দেশের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখবে, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য যেসব নথি ও ভিডিও প্রয়োজন হবে—

১. পাসপোর্ট সাইজের ছবি।

২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

৩. বিস্তারিত গবেষণা প্রস্তাবনা।

৪. সুপারভাইজারের সুপারিশপত্র।

৫. বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার লেটার বা গ্রহণপত্র।

৬. গবেষণাসংক্রান্ত দুই মিনিটের ভিডিও উপস্থাপনা।

৭. ঐচ্ছিক ৩০ সেকেন্ডের আত্মপরিচয়মূলক ভিডিও।

গবেষণা প্রস্তাবনায় গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে এর সম্ভাব্য অবদান এবং পূর্ববর্তী গবেষণা বা শিক্ষাগত অর্জনের বিবরণ দিতে হবে।

আবেদনের সময়সূচি

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

প্রাথমিক ফল প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৭।

সাক্ষাৎকার: ৯ ফেব্রুয়ারি ২০২৭, টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে।

চূড়ান্ত ফল প্রকাশ: ৩১ মার্চ ২০২৭।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন করতে পারবেন। যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত জানতে ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!