মানিকগঞ্জ জেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় জেলার স্থায়ী অধিবাসী যেসব মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত, কিছু শর্তসাপেক্ষে জেলা পরিষদ তাদের বৃত্তি দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তাবলি—
*আবেদনকারীকে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে;
*শিক্ষার্থীকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম ৫, বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ পেতে হবে;
*মুক্তিযোদ্ধার পোষ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ৪.০০ পেতে হবে;
*প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২.৫০ পেতে হবে;
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে—
*মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি;
*সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
*নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সুপারিশ ও প্রত্যয়নপত্র;
*ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি;
আরও পড়ুন: শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর বা মতামতসহ মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: মানিকগঞ্জ জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট

