মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে বাঁশি বাজাবেন মুসলিম রেফারি ইসমাইল এলফাত

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

রেফারি ইসমাইল এলফাত
রেফারি ইসমাইল এলফাত |ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম রেফারি ইসমাইল এলফাত। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা।

ফিফা ইতোমধ্যে সেমিফাইনালের রেফারি প্যানেল ঘোষণা করেছে। সেই তালিকায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত। চলতি বিশ্বকাপে এটি হবে তার পরিচালিত চতুর্থ ম্যাচ।

এলফাতের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই দেশের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

চলতি বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপানের ২-২ গোলের ড্র ম্যাচ, স্পেনের ১-০ গোলে উরুগুয়েকে হারানোর ম্যাচ এবং শেষ ষোলোতে ব্রাজিল–নরওয়ের ম্যাচ পরিচালনা করেছেন এলফাত।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

তবে এবারের বিশ্বকাপে তার কয়েকটি সিদ্ধান্ত বিতর্কেরও জন্ম দিয়েছে। বিশেষ করে ব্রাজিল–নরওয়ে ম্যাচে নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আইয়ার ব্রাজিলের মাতেউস কুনিয়াকে ফাউল করলেও প্রথমে পেনাল্টি দেননি তিনি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর পরামর্শে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন। যদিও সেই সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস।

একই ম্যাচে ব্রাজিল আরও একটি পেনাল্টি পেয়েছিল। সেই স্পট কিক থেকে নেইমার গোল করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রাজিলের খেলোয়াড়রা।

স্পেন–উরুগুয়ে ম্যাচেও এলফাতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর অভিযোগ ছিল, ম্যাচে কয়েকটি কঠোর ট্যাকলের ঘটনায় তিনি যথেষ্ট কঠোর অবস্থান নেননি। বিশেষ করে রদ্রিগো বেন্তানকুরের একটি ট্যাকলে স্পেনের ইনিয়াকি উইলিয়ামস চোট পেয়ে কয়েকটি ম্যাচের জন্য ছিটকে গেলেও এলফাত শুধু হলুদ কার্ড দেখিয়েছিলেন।

তবে ওই ম্যাচেই তিনি উরুগুয়ের আগুস্তিন কানোব্বিওকে সরাসরি লাল কার্ড দেখান। স্পেনের পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তিন ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত আটটি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন এই মার্কিন রেফারি।

আর্জেন্টিনার জন্যও এলফাত নতুন নন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া টোকিও অলিম্পিকে আর্জেন্টিনা ও স্পেনের ১-১ গোলের ড্র ম্যাচও পরিচালনা করেন তিনি। সেই ম্যাচে জয় না পাওয়ায় অলিম্পিক থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। বর্তমান আর্জেন্টিনা দলে থাকা ফাকুন্দো মেদিনা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ওই ম্যাচে শুরুর একাদশে খেলেছিলেন।

ক্লাব ফুটবলেও লিওনেল মেসির ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এলফাতের। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ও ন্যাশভিলের ম্যাচে তিনিই ছিলেন প্রধান রেফারি। ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে শিরোপা জিতেছিল মেসির ইন্টার মায়ামি।

আরও পড়ুনঃ সেমিফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া ইসমাইল এলফাত ১৮ বছর বয়সে যন্ত্রকৌশলে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে পাড়ি জমান। ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত থাকলেও পরে খেলোয়াড়ি জীবন ছেড়ে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা কর্মসূচির মাধ্যমে তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন। এরপর ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করেন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা রেফারি হিসেবে।

২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় রয়েছেন। এরই মধ্যে বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনকাকাফ গোল্ড কাপ, অলিম্পিক, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে ম্যাচ পরিচালনা করেছেন।

এটি এলফাতের দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং জাপান-ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছিলেন। এবার বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় সেমিফাইনালগুলোর একটিতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই পরিচালনার দায়িত্ব পেয়ে ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই মুসলিম রেফারি।

ট্যাগ:বিশ্বকাপ ফুটবলবিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাইংল্যান্ডরেফারিলিওনেল মেসি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!