মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, গ্রুপ পর্বের সব ম্যাচ মিস করতে পারেন নেইমার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:১৫ PM

নেইমার
নেইমার |ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেতে যাচ্ছে ব্রাজিল। কাফ মাসলের চোটে ভোগা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র শুধু মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচই নয়, পুরো গ্রুপ পর্ব থেকেও ছিটকে যেতে পারেন বলে দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। এমন পরিস্থিতিতে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে অভিযাত্রার শুরুতে নিজেদের সবচেয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে সেলেসাওদের।

ব্রাজিলের কোচ আনচেলত্তি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, মরক্কোর বিপক্ষে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প থেকেই কাফ মাসলের চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি এবং এখনও মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেননি।

তবে নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলোত্তি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। আমরা আশা করছি তিনি আগামী সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।'

চোটে আক্রান্ত হলেও নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন ব্রাজিল কোচ। তার পরিবর্তে শতভাগ ফিট কোনো খেলোয়াড়কে নেওয়ার সুযোগ থাকলেও সেই সিদ্ধান্ত নেননি তিনি। আনচেলোত্তির মতে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের ভেতরে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে তিনি বলেন, 'আমরা যখন নেইমারকে দলে ডেকেছিলাম, তখন শুধু তার ফুটবলীয় দক্ষতার কথা ভাবিনি, যা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে তিনি যে বড় উদাহরণ হতে পারেন, সেই দিকটির কথাও বিবেচনা করেছি।'

আরও পড়ুনঃ যে ছয় কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

তবে কোচের আশাবাদের মাঝেই উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তের প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, নেইমারের পুরো গ্রুপ পর্ব খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্রাজিল দলের মেডিকেল স্টাফরা তার কাফ মাসলে ‘গ্রেড টু’ চোট শনাক্ত করার পর প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, সুস্থ হয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সে হিসাবে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ মিস করলেও দ্বিতীয় ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল।

কিন্তু নতুন প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও মিস করতে পারেন নেইমার। এমনকি তিনি অনুশীলনে ফিরলেও পূর্ণ ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও সময় প্রয়োজন হতে পারে। কারণ গত ১৭ মে থেকে তিনি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে একাধিকবার চোটে পড়ায় তাকে দ্রুত মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চায় না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। চিকিৎসক ও কোচিং স্টাফদের আশঙ্কা, তাড়াহুড়ো করে খেলানো হলে পুরোনো চোট আবারও ফিরে আসতে পারে, যা দলের জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

ফলে বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয়। তবে প্রায় তিন বছর পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে তার সম্ভাব্য প্রত্যাবর্তন যে এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে, তা নিয়ে ফুটবলবিশ্বে কোনো দ্বিমত নেই।

ট্যাগ:ব্রাজিলনেইমারবিশ্বকাপ ফুটবলফুটবল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!