দ্বিতীয় দিনের শুরুতেই তাইজুলকে হারিয়ে অলআউটের শঙ্কায় বাংলাদেশ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল |ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তাইজুল ইসলামকে হারিয়েছে বাংলাদেশ। তার বিদায়ে ৯ উইকেট হারিয়ে চাপে পড়েছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৪০ রান। ফলে শেষ উইকেট নিয়ে ইনিংস কতটা এগিয়ে নেওয়া যায়, এখন সেটিই বড় প্রশ্ন।

আবুধাবিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর মোহাম্মদ সলিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল। লেগ স্টাম্পের দিকে করা শর্ট অব লেংথের বলটি হুক করতে চেয়েছিলেন তিনি। তবে বলটি ব্যাটে লেগেছে কি না, তা নিয়ে শুরুতে নিশ্চিত ছিলেন না আম্পায়ার।

আরও পড়ুনঃ রানের পাহাড় গড়েও জিততে পারল না মাহমুদুল্লাহরা

উইকেটরক্ষক ইকরাম আলিখিল ক্যাচের আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নেয় আফগানিস্তান। আল্ট্রাএজে স্পাইক দেখা যাওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায় এবং আউট হন তাইজুল। এর আগে তিনি ৪ রান করে অপরাজিত ছিলেন।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৬ রান। উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে ভালো শুরু করেছিল দলটি। দুই ওপেনারই পেয়েছিলেন অর্ধশতক। সাদমান ইসলাম করেন ৬৭ এবং তানজিদ হাসান করেন ৮৩ রান।

তবে এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানের ব্যবধানে তিন ব্যাটার ফিরে গেলে দলের বড় সংগ্রহের আশা ধাক্কা খায়। পরে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। মিরাজ ২৪ রান করে ফিরলেও লিটন করেন ৫৩ রান।

দিনের শেষ দিকে নাঈম হাসান ও তাইজুল ইসলাম ব্যাট করছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে তাইজুল ফিরে যাওয়ায় এখন শেষ উইকেটে নাঈমের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ইনিংস।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!