ডি থ্রির নিলামে সবচেয়ে বেশি দামি ৩ ক্রিকেটার, কে কত টাকা পাবেন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 শরিফুল, তাসকিন ও তানজিদ তামিম
শরিফুল, তাসকিন ও তানজিদ তামিম |ছবি: জিটি সম্পাদিত ছবি

ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে জমে উঠেছে লড়াই। শরীফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন। আর জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ডি থ্রি ট্রফির নিলাম। এতে অংশ নিয়েছে ছয়টি দল। নিলামে তোলা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। আগামী ডিসেম্বর মাসে তিন সংস্করণে ডি থ্রি টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।

নিলামে প্রায় দুই কোটি পয়েন্টে দল পেয়েছেন জাতীয় দলের আরেক ওপেনার সাইফ হাসান। তাঁকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস। এ ছাড়া জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

আরও পড়ুনঃ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজুর

নিলামে খেলোয়াড়দের দলভুক্ত করা হচ্ছে পয়েন্টের ভিত্তিতে। তবে এই পয়েন্ট ক্রিকেটারদের পারিশ্রমিক নয়। ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে। এই সীমার মধ্যেই দলগুলোকে খেলোয়াড় নির্বাচন করতে হচ্ছে।

নিলামের জন্য ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ পয়েন্ট। এই ভিত্তিমূল্য ধরেই নিলামে ক্রিকেটারদের নিয়ে দর-কষাকষি করছে দলগুলো।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!