মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

দলের সঙ্গে যোগ দেননি নেইমার, হাইতির বিপক্ষে খেলা হচ্ছে না

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৫২ PM

 নেইমার
নেইমার|ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারছেন না নেইমার। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় হাইতির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাচ্ছেন না এই তারকা ফরোয়ার্ড। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চূড়ান্ত পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে আপাতত নিউ জার্সিতেই রাখা হচ্ছে।

নেইমারকে নিয়ে সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল সপ্তাহের শুরুতে। প্রথমে একা অনুশীলন এবং পরে দলের সঙ্গে মাঠে নামায় ধারণা করা হচ্ছিল, হাইতির বিপক্ষে ম্যাচেই হয়তো তাকে দেখা যেতে পারে। কিন্তু সেই সম্ভাবনা দ্রুতই শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার সিবিএফের আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার দলের সফরসঙ্গী হচ্ছেন না।

আরও পড়ুনঃ জয়ের জন্য মরিয়া ব্রাজিল সকালে মাঠে নামছে হাইতির বিপক্ষে, একাদশে থাকছেন যারা

বিবৃতিতে বলা হয়, 'চূড়ান্ত পর্যায়ের রিকভারির জন্য নেইমারকে নিউ জার্সিতেই রাখার সিদ্ধান্ত হয়েছে। রিজ হোটেল এবং কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের অসাধারণ পরিকাঠামোয় অনুশীলন করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাবেন।'

তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।

চোট কাটিয়ে ফেরার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে নিবিড় পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নেইমার। মঙ্গলবার দীর্ঘদিন পর একা মাঠে নেমে অনুশীলন করেন তিনি। পরদিন বুধবার যোগ দেন পুরো দলের সেশনেও। অনুশীলনের সময় তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। ফিটনেস অনুশীলনের পাশাপাশি কিছু সময় বল নিয়েও কাজ করেন তিনি।

এর আগে দীর্ঘ সময় ধরে ইনডোর ট্রেনিং করেছেন ব্রাজিলের এই তারকা। দলের ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে পাওয়া চোট নিয়েই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন নেইমার। সেই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তিকে। কারণ, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শিবিরে যোগ দেওয়ার পর প্রথম কয়েক দিন মাঠে অনুশীলনই করতে পারেননি নেইমার।

চিকিৎসকদের মতে, স্যান্টোসে খেলার সময় পাওয়া চোটটি শুরুতে যতটা সাধারণ মনে করা হয়েছিল, বাস্তবে তা তার চেয়ে বেশি গুরুতর। ফলে প্রত্যাবর্তনের প্রক্রিয়াও দীর্ঘ হয়ে গেছে।

আরও পড়ুনঃ ৭ গোল দেওয়া সেই জার্মানির সঙ্গেই নকআউট পর্বে দেখা হতে পারে ব্রাজিলের

২০২৩ সালের ১৭ অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেননি নেইমার। চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে। দীর্ঘ এই বিরতির পর বিশ্বকাপে ফেরার আশা থাকলেও এখনও সেই অপেক্ষার অবসান হয়নি।

তবে নেইমারকে নিয়ে আশাবাদী কোচ আনচেলোত্তি। হাইতি ম্যাচের আগে তিনি বলেছিলেন, 'নেইমার কঠোর পরিশ্রম করছে। দ্রুত সেরে ওঠার চেষ্টা করছে। পরের সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবে। ওকে দলে নিয়েছি টেকনিক্যাল দক্ষতার কথা মাথায় রেখেই, যার কোনও তুলনা হয় না। পাশাপাশি ওর অভিজ্ঞতাও সাহায্য করবে আমাদের।'

ব্রাজিল শিবিরের আশা, দ্রুত সুস্থ হয়ে উঠলে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন নেইমার। তবে আপাতত হাইতির বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ট্যাগ:ব্রাজিলনেইমারহাইতিবিশ্বকাপ ফুটবল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!