মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

ইবোলা শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে খেলছে ডিআর কঙ্গো

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১১:০৪ PM

৫২ বছর পর বিশ্বকাপে খেলছে ডিআর কঙ্গো
৫২ বছর পর বিশ্বকাপে খেলছে ডিআর কঙ্গো|ছবি: সংগৃহীত

ইবোলা প্রাদুর্ভাব ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকল ডিআর কঙ্গো। যুক্তরাষ্ট্রের কঠোর স্বাস্থ্যবিধি মেনে দলটি বিশ্বকাপে খেলবে বলে নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। আগের অবস্থান থেকে সরে এসে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্ধারিত সব স্বাস্থ্য প্রোটোকল পুরোপুরি অনুসরণ করা হবে।

ইবোলার নতুন ধরন ‘বুন্দিবুগিও’ ছড়িয়ে পড়ার পর ডিআর কঙ্গো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। নিয়ম অনুযায়ী, কঙ্গো থেকে যাওয়া যেকোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে। এই নিয়মের কারণেই বিশ্বকাপে ডিআর কঙ্গোর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এর আগে দেশটির এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিধিনিষেধ থাকলেও পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাবে দল। সেই বক্তব্যের পর বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে সর্বশেষ সিদ্ধান্তে পরিষ্কার হয়েছে, ফিফা ও আয়োজকদের শর্ত মেনেই টুর্নামেন্টে খেলবে ডিআর কঙ্গো।

ডিআর কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহে ফিফার সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেখানে দলটির খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রোটোকল অনুযায়ী সবাই নির্ধারিত নিয়ম অনুসরণ করবেন।

এছাড়া যেসব খেলোয়াড় বা কর্মকর্তা নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না, তাদের জন্য টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়েও ফিফার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে কঙ্গোর কর্মকর্তারা।

আরও পড়ুন: মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ইবোলার নতুন ধরন ‘বুন্দিবুগিও’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করলেও এখন পর্যন্ত এটিকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়নি।

এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪৬ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে।

৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া ডিআর কঙ্গো এবার খেলবে ‘কে’ গ্রুপে। ১৭ জুন হিউস্টনে তাদের প্রথম ম্যাচ পর্তুগালের বিপক্ষে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দলটি।

ট্যাগ:ডিআর কঙ্গোবিশ্বকাপ ফুটবল২০২৬ বিশ্বকাপযুক্তরাষ্ট্রইবোলা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!