মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল
বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল|ছবি: সংগৃহীত

মালয়েশিয়াকে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৭ উইকেট ও ৭৪ বল হাতে রেখেই উড়িয়ে দেয় এইচপি।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক সৈয়দ আজিজ। এ ছাড়া আহমেদ আকীল ওয়াহিদ করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি ২টি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার দৌড়ে তানজিদ হাসান

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ এইচপি। জাওয়াদ আবরার মাত্র ৮ বলে ২৩ রান করে দ্রুত ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন জিসান আলম। মাত্র ১৯ বলে ঝোড়ো ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জিসান।

এতে তিন উইকেট হারিয়ে মাত্র ৮ ওভার ২ বলেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ এইচপি। তবে চারে নেমে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ সাব্বির রহমান। ৮ বলে করেছেন ১২ রান।

মালয়েশিয়ার হয়ে আরিফ উল্লাহ নেন ২ উইকেট। এর আগে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছিল বাংলাদেশ এইচপি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!