মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

মাঠে ফিরেই করলেন জোড়া গোল, তাস খেলার ভঙ্গি করে দিলেন সমালোচনার জবাব

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫১ PM

নেইমার
নেইমার |ছবি: সংগৃহীত

পোকার খেলা নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব মাঠেই দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। শনিবার (২৫ জুলাই) ব্রাজিলিয়ান সিরি 'আ' লিগের ম্যাচে চাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচিয়েছেন তিনি। একই সঙ্গে গোল উদযাপনে তাস খেলার ভঙ্গি করে সমালোচকদের কটাক্ষের প্রতীকী জবাব দিয়েছেন এই ফরোয়ার্ড।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে লিগের ২০তম রাউন্ডের এই ম্যাচে চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে সান্তোস। ম্যাচের ৩৫তম মিনিটে বাররেয়ালের পাস থেকে ডি-বক্সে দারুণ ফিনিশে গোল করে প্রথমে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। এরপর প্রথম গোলের উদযাপনে তিনি এমন ভঙ্গি করেন, যেন তিনি তাস বিলিয়ে খেলছেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, তাস বিলানোর ভঙ্গি করার সময় তিনি বিদ্রূপাত্মকভাবে 'চুপা' বলছিলেন। পোকার নিয়ে সাম্প্রতিক সমালোচনার পর অনেকেই এই উদযাপনকে সমালোচকদের উদ্দেশে নেইমারের সরাসরি বার্তা হিসেবে দেখছেন।

অবশ্য ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চাপেকোয়েন্সে। ৫১তম মিনিটে মার্সিনিয়োর গোলে তারা প্রথমে সমতা ফেরায়। এরপর ৬২তম মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। সান্তোস যখন নিশ্চিত হারের মুখে, ঠিক তখন ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন নেইমার।

আরও পড়ুনঃ বিশ্বকাপের ফাইনালে হারলেও সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি

নেইমারের এই প্রতিবাদের মূল কারণ ছিল গত সপ্তাহের একটি ঘটনা। সাও পাওলোতে দুই দিনব্যাপী একটি পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচে তিনি খেলেননি, অথচ একই সময়ে পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। যদিও পরে সান্তোস কর্তৃপক্ষ জানায়, পরিকল্পিত বিশ্রামের অংশ হিসেবেই ওই ম্যাচে তাকে খেলানো হয়নি।

সমালোচনার জবাব দিতে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নেইমার। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ দ্বিতীয় অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মনে হলো, আমার ছুটির দিনে আমি পোকার খেলেছি বলে কত মানুষ কত কথা বলেছে। আমি সকালে অনুশীলন করেছি, ম্যাচে যাইনি, পরে আবার অনুশীলনে ফিরেছি। সেদিন আমার ছুটি ছিল। তবু সবাই কথা বলছে। এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার কি অনুশীলনও করতে পারব, নাকি সেটাও নিয়ে সমালোচনা হবে? নিজের জীবনটা নিয়ে ভাবুন।’

ট্যাগ:নেইমারব্রাজিলফিফা বিশ্বকাপসন্তোস

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!