মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
খেলা

মেসির বিদায় অনুষ্ঠানসূচিতে থাকছে বিশেষ ‘চমক’

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ PM

 মেসির বিদায়ী ম্যাচ কাল
মেসির বিদায়ী ম্যাচ কাল |ছবি: সংগৃহীত

বিদায় ম্যাচ। অথচ আয়োজনের কমতি নেই। মিনিট ধরে ধরে সাজানো হয়েছে লিওনেল মেসির বিদায় অনুষ্ঠানের সূচি। গান, আলো, আতশবাজি ও নানা আয়োজনের পর সবশেষে রাখা হয়েছে একটি বিশেষ চমক। তবে সেই চমক কী, তা এখনো প্রকাশ করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বুয়েনস এইরেসের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) মনুমেন্তাল স্টেডিয়ামে নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। তাঁর বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন। তবে ম্যাচ শুরুর অনেক আগেই শুরু হবে বিদায় আয়োজন, যা চলবে ম্যাচ শেষ হওয়ার পরও।

ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ফটোকার্ডে বিদায়ী অনুষ্ঠানের বিস্তারিত সূচি জানিয়েছে এএফএ। স্থানীয় সময় অনুযায়ী সাজানো সূচিটি তিন ভাগে ভাগ করা হয়েছে—ম্যাচের আগে, বিরতিতে ও ম্যাচের পরে। পুরো আয়োজনেই থাকছে গান ও আলোর ঝলকানি।

অনুষ্ঠানের শুরু হবে আর্জেন্টিনার জনপ্রিয় মিউজিক্যাল শো ‘উন পোকো দে রুইদো’র শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। স্প্যানিশ ‘উন পোকো দে রুইদো’র অর্থ ‘একটু শব্দ’। এরপর পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশটির জনপ্রিয় কয়েকজন শিল্পী ও ব্যান্ড।

সূচিতে রয়েছেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান এল ওরিহিনাল, আমার আসুল, সান্তি কাইরো, কিউলোকুরা ও দামাস গ্রাতিস। তালিকায় থাকা বেশির ভাগ শিল্পীই আর্জেন্টিনার ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীতের সঙ্গে যুক্ত।

রাত ৮টায় শুরু হবে ম্যাচের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন। তখন গাওয়া হবে আর্জেন্টিনার জাতীয় সংগীত ‘হিমনো’। জাতীয় সংগীত পরিবেশন করবেন ফাবিও সান্তানা। তিনি মালভিনাস যুদ্ধের (ফকল্যান্ড যুদ্ধ) সাবেক সৈনিক।

ম্যাচের বিরতিতেও থাকছে সংগীতের আয়োজন। ওই সময় গান গাইবেন গাসপার বেনেগাস।

আরও পড়ুনঃ কাল সকালে খেলা, এখনো আর্জেন্টিনায় পৌঁছায়নি বুরকিনা ফাসো

তবে মূল চমক রাখা হয়েছে ম্যাচ শেষের পর। সূচি অনুযায়ী, রাত ১০টা ৩ মিনিটে আকাশে দেখা যাবে ড্রোন ও আতশবাজির প্রদর্শনী। এরপর ১০টা ১০ মিনিটে মঞ্চে উঠবেন আর্জেন্টিনার জনপ্রিয় লোকসংগীতশিল্পী ‘লা সোলে’। পাঁচ মিনিট পর, রাত ১০টা ১৫ মিনিটে মঞ্চে আসবেন কুয়ার্তেতো গায়ক ও গীতিকার উলিসেস বুয়েনো।

সবশেষে রাত ১০টা ৩০ মিনিটে সূচিতে রাখা হয়েছে মাত্র একটি শব্দ—‘সোরপ্রেসা’। স্প্যানিশ এই শব্দের অর্থ ‘চমক’। সেখানে কোনো শিল্পীর নাম বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

মেসির বিদায় অনুষ্ঠানের শেষ আয়োজন কী হবে, তা তাই এখনো অজানা। সেই চমক কী, সেটি জানতে অপেক্ষা করতে হবে অনুষ্ঠান শুরু হওয়া পর্যন্ত।

ট্যাগ:মেসিআর্জেন্টিনামেসির অবসর

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!