আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের সময় চূড়ান্ত হয়েছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা সময় রাত ৮টায়। বাংলাদেশ সময় তখন ৭ অক্টোবর ভোর ৫টা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এএফএর সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্দোবার ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা সময় রাত ৯টায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ১ অক্টোবর সকাল ৬টায়।
আরও পড়ুনঃ আসিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল বাংলাদেশ
এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচটিও শুরু হবে আর্জেন্টিনা সময় রাত ৯টায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৪ অক্টোবর সকাল ৬টায়।
সবশেষে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা সময় রাত ৮টায়। বাংলাদেশ সময় তখন ৭ অক্টোবর ভোর ৫টা।
বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা মেসির জন্য ম্যাচটি তাই বিশেষ আবেগের হয়ে উঠতে যাচ্ছে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বুয়েনস আইরেসের মনুমেন্টালে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলারকে।

