রাতে মিসরের মুখোমুখি আর্জেন্টিনা, মোবাইলে খেলা দেখবেন যেভাবে

জিটি রিপোর্ট

প্রকাশ:

 মেসি ও সালাহ
মেসি ও সালাহ |ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে লিওনেল মেসির দল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মুখোমুখি হবেন দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট নিশ্চিত করার পথে সব ম্যাচেই জয় পেয়েছে দলটি। শেষ ম্যাচে কেপ ভার্দেকে ৩–২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর এই ম্যাচে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ স্পেন ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বেলজিয়াম

অন্যদিকে, মিসরও দারুণ লড়াই করে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪–২ গোলের জয় তুলে নিয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করে সালাহর দল।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস-এ।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ থেকেও অনলাইনে সরাসরি ম্যাচটি দেখা যাবে। এ জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে মাইরবি (MyRobi) অ্যাপ, টফি (Toffee) এবং বায়োস্কোপ (Bioscope) প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।

সাবস্ক্রিপশন সক্রিয় থাকলে এসব ডিজিটাল প্ল্যাটফর্মে সহজেই সরাসরি দেখা যাবে বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–মিসর ম্যাচ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!