টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর পর্তুগালের কাছে হারল স্পেন

জিটি রিপোর্ট

প্রকাশ:

 পর্তুগাল ক্রিকেট দল
পর্তুগাল ক্রিকেট দল |ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে পর্তুগালের কাছে হেরে গেছে স্পেনের ক্রিকেট দল। বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে স্পেনকে ৫৭ রানে হারিয়েছে পর্তুগাল। এই হারের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া হলো স্পেনের।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে পর্তুগাল ১৬০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্পেন ১০৩ রানে অলআউট হয়ে যায়। পর্তুগালের পক্ষে বল হাতে চমৎকার পারফর্ম করেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার সিরাজ উল্লাহ খাদেম। তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মারায় মেসিকে জরিমানা

পর্তুগালকে জয় এনে দেওয়ার রূপকার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ময়জেস হেনরিকস। কোচ ও অধিনায়ক হিসেবে তিনি এই বাছাইপর্বে পর্তুগালকে টানা ৫টি ম্যাচে জিতিয়েছেন। ব্যাটার হিসেবেও তিনি এই আসরে সর্বোচ্চ ১৯০-এর বেশি রান সংগ্রহ করেন।

এই জয়ের ফলে ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে নিজের জায়গা পাকা করেছে পর্তুগাল। সেখানে তারা জার্সি, ডেনমার্ক ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই পথ পেরিয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে পর্তুগালের।

অন্যদিকে হারের ফলে ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫ টেস্টে অপরাজিত থাকা অস্ট্রেলিয়ার রেকর্ডটি আর ভাঙা হলো না স্পেনের। তবে তারা সর্বকালের দ্বিতীয় সেরা অপরাজিত থাকার কীর্তি গড়েছে। স্পেনের এই অপরাজিত থাকার জয়রথ শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সেটি টানা ১৮ আগস্ট পর্যন্ত অক্ষুণ্ন ছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!