মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

T

TGT Admin

1 min read
প্রকাশ:

মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন
মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন|ছবি: সংগৃহীত

মোবাইলে ­ইন্টারনেটের প্রত্যাশিত গতি না থাকার অন্যতম কারণ ভুল নেটওয়ার্ক মোড নির্বাচন করা। অবশ্যই দ্রুত ইন্টারনেট স্পিড পেতে সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করা জরুরি।

অনেকে একটি ফোনে এখন দুটি সিম ব্যবহার করেন। এ জন্য স্মার্টফোনের সেটিংস থেকে ডিভাইস নেটওয়ার্ক অপশনে গিয়ে সঠিক সিমকার্ড নির্বাচন করতে হবে। সঠিক নেটওয়ার্ক ব্যবহার করার পরও ধীরগতির ইন্টারনেট পেলে সেখান থেকে এলটিই, ফাইভজি ও ফোরজি মোড নির্বাচন করতে হবে। ইন্টারনেট স্পিডকে দ্রুতগতির করতে হলে আগেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করতে হবে।

কারণ ছাড়াই কয়েকটি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে ডিভাইসে ফোনের ইন্টারনেটের গতি ধীর হয়। কারণ, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকায় এসব অ্যাপ প্রচুর ইন্টারনেট ডেটা ব্যবহার করে। কয়েকটি কাজের মধ্যে আগে ফোনের রিসেন্ট অ্যাপ মেন্যু থেকে ব্যবহার হয় না–এমন অ্যাপ বন্ধ করে দিতে হবে। অব্যবহৃত সব অ্যাপ ডিভাইস থেকে ডিলিট করতে হবে। দ্রুত ইন্টারনেট স্পিড পেতে ফোনের লোকেশন পরিষেবা বন্ধ করে দিতে হবে। 

কারণ, এটি ফোনের ডেটা ও র‌্যামকে ব্যস্ত করে। গুগল ম্যাপ ছাড়াও লোকেশন পরিষেবাভুক্ত অ্যাপ ফোনের বাড়তি ডেটা খরচ করে।

ডিভাইসে লোকেশন অন থাকলে এসব অ্যাপ না খুললেও তথ্য সংগ্রহের জন্য ডেটা ব্যবহার করে। তাই কন্ট্রোল প্যানেল বা সেটিংস থেকে লোকেশন অপশন বন্ধ রাখাই শ্রেয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!