দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে ছয় মাস মেয়াদি চারটি সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (জাতীয় পর্যটন সংস্থা) কর্তৃক পরিচালিত, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানটিতে এসব কোর্স পরিচালিত হবে।
যে চার কোর্সে ভর্তি
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং এবং রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং—এই চারটি বিষয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে।
প্রতিটি কোর্সের মেয়াদ ৩৬০ ঘণ্টা বা ছয় মাস। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
যোগ্যতা
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এবং রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং কোর্সে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি বা সমমান।
অন্যদিকে, হাউজ কিপিং কোর্সে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমান।
ইন্টার্নশিপের সুযোগ
কোর্সগুলোর ব্যবহারিক প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট ও হাউজ কিপিং কোর্সের শিক্ষার্থীরা Intercontinental Dhaka, Pan Pacific Sonargaon Dhaka ও অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
এ ছাড়া রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং কোর্সের শিক্ষার্থীদের জন্য Sabre Travel Network (Bangladesh) Ltd. ও অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার পর দেশ-বিদেশের পাঁচ তারকা হোটেল, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সিসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও প্লেসমেন্টের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ক্লাসের সময়
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেগুলার ব্যাচের ক্লাস রবিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সাপ্তাহিক ব্যাচে বৃহস্পতিবার ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তির জন্য যোগাযোগে: লেভেল-১, বিল্ডিং-২, বিজিএমইএ অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিনিট রোড, শাহবাগ, ঢাকা-১০০০।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৩১৪-১৪১৯০৯, ০১৭৯৮-২০৫১২৯ এবং ০১৬৭৫-৯৮৩৯৮৬।
সুত্র: প্রথম আলো, ২৩ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১

