বাউবিতে এমফিল-পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

জিটি ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে|ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সেন্ট্রাল রিসার্চ কমিটির সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাউবির স্কুল অব এডুকেশন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, ওপেন স্কুল, স্কুল অব বিজনেস, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর বিভিন্ন বিষয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।

আরও পড়ুন: নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও স্বীকৃতির উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

যেসব বিষয়ে ভর্তি

স্কুল অব এডুকেশন: শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষা, সামাজিক বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান ও গণিত শিক্ষা।

সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল: বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি।

ওপেন স্কুল: ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ইংরেজি, ব্যবস্থাপনা, মার্কেটিং, উন্নয়ন ও দুর্যোগ।

স্কুল অব বিজনেস: ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিকস, ফাইন্যান্স ও মার্কেটিং।

কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল: কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, সেচ ও পানি ব্যবস্থাপনা, এগ্রোফরেস্ট্রি, পোল্ট্রি সায়েন্স ও কৃষি পরিবেশ।

স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি: বায়োঅ্যাকটিভ ন্যাচারাল প্রোডাক্টস, ডায়েট অ্যান্ড ডিজিজ, ফুড সেফটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এআই ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস অ্যান্ড জেনারেটিভ এআই এবং ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপনসিবল এআই।

আরও পড়ুন: আজ শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সব পরীক্ষায় (এসএসসি/সমমান থেকে স্নাতকোত্তর) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে নির্ধারিত মান অর্জন করতে হবে।

এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য নয়।

পিয়ার রিভিউড স্বীকৃত গবেষণা জার্নালে ন্যূনতম দুটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত থাকলে পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তির জন্য আবেদন করা যাবে। তবে এমফিল প্রার্থীদের অন্তত একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে। এমফিল প্রোগ্রামে ভর্তি হওয়া গবেষকদের জন্য গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ বাধ্যতামূলক নয়।

অন্যদিকে, মাইগ্রেশনের মাধ্যমে এমফিল থেকে পিএইচডি প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির সুযোগও রাখা হয়েছে। এ ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামের কোর্সওয়ার্কের প্রতিটি কোর্সে ন্যূনতম ৭০ শতাংশ নম্বরপ্রাপ্ত গবেষকরা আবেদন করতে পারবেন।

আবেদন ও গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং চলবে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। গবেষণা সময়ের কমিটি কর্তৃক আবেদন যাচাই-বাছাই হবে ৩ থেকে ১০ নভেম্বর। গবেষকদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৮ নভেম্বর এবং কেন্দ্রীয় রিসার্চ কমিটি কর্তৃক ভর্তির জন্য গবেষক মনোনয়ন হবে ১৯ থেকে ৩০ নভেম্বর।

যোগাযোগের ঠিকানা

অসম্পূর্ণ কিংবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবেদন পাঠানোর ঠিকানা সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। প্রয়োজনে ০১৭১২৫৫১৫৯৭, ০১৯২৬০০১৭৪৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য হতে পারে আলাদা পে-স্কেল: শিক্ষামন্ত্রী

ভর্তি কার্যক্রম: ১ থেকে ১৫ ডিসেম্বর ২০২৬

ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৭

বিশেষ পরিস্থিতিতে সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন ফি

এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা, পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। নির্ধারিত আবেদনপত্র কম্পিউটারে কম্পোজ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে সরাসরি অথবা কুরিয়ার যোগে ২ নভেম্বর ২০২৬-এর মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

WhatsApp Image 2026-09-14 at 3.29.00 PM.jpegWhatsApp Image 2026-09-14 at 3.28.59 PM.jpegWhatsApp Image 2026-09-14 at 3.28.59 PM(1).jpeg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!