বিআইডব্লিউটিএতে মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে|ছবি: সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে ২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কোর্সে ভর্তির জন্য বাংলাদেশের পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরিন শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়া হবে ডিইপিটিসি-নারায়ণগঞ্জ, ডিইপিটিসি-বরিশাল ও এসপিএমটিসি-মাদারীপুরে।

আরও পড়ুন: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত পুরুষ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

এ ছাড়া প্রার্থীদের বিজ্ঞপ্তিতে নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে। নির্বাচনী পরীক্ষার সময় প্রয়োজনীয় সনদ ও মার্কশিটের মূল কপি এবং অনলাইন কপি প্রদর্শন করতে হবে।

যেভাবে হবে নির্বাচন

প্রার্থীদের বাছাই করা হবে মেধা তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে। প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে শারীরিক সক্ষমতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক সক্ষমতা ও সাঁতার পরীক্ষার জন্য ঢাকায় উপস্থিত হতে হবে।

যে তিন কেন্দ্রে পরীক্ষা

বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষার জন্য তিনটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—

১. ডিইপিটিসি-নারায়ণগঞ্জ

২. ডিইপিটিসি-বরিশাল

৩. এসপিএমটিসি-মাদারীপুর

আবেদনের সময় প্রার্থীকে নির্ধারিত পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে হবে। পরবর্তীতে নির্বাচিত পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সুযোগ থাকবে না।

প্রশিক্ষণে থাকছে নানা সুবিধা

মেরিন শিক্ষানবিশ কোর্সে নির্বাচিত প্রার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে থাকা ও খাওয়ার ব্যবস্থা, প্রশিক্ষণ ও প্রশিক্ষণ-সংশ্লিষ্ট উপকরণ এবং সেট ইউনিফর্ম।

এ ছাড়া প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ জাহাজে চাকরির সুযোগ পাওয়ার বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: এসএসসি পাস করেও একাদশে ভর্তির আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘Online Application’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Choose an Option’ থেকে ‘Nautical Science’ অথবা ‘Marine Engineering’ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরমে নির্ধারিত মাপের রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ফরম পূরণ শেষে ‘Proceed’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন সম্পন্ন হলে পাওয়া Applied ID সংরক্ষণ করতে হবে। আবেদন ফি পরিশোধের সময় এই আইডি প্রয়োজন হবে।

আবেদন ফি

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফি ৩২০ টাকা। নির্ধারিত নিয়মে রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়

মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

wmremove-transformed(1).jpeg

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!