বিএএফ শাহীন কলেজে কেজি শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বিএএফ শাহীন কলেজ ঢাকায় ২০২৭ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
বিএএফ শাহীন কলেজ ঢাকায় ২০২৭ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে|ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএএফ শাহীন কলেজ ঢাকায় ২০২৭ শিক্ষাবর্ষে শিশু (কেজি) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রভাতী ও দিবা শাখায় শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রভাতী শাখার বাংলা ও ইংরেজি ভার্সন এবং দিবা শাখার বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহী অভিভাবকেরা আগামী ১৮ অক্টোবর থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ নভেম্বর

আবেদন করতে কলেজের ওয়েবসাইট www.bafsd.edu.bd-এ প্রবেশ করে ‘KG Admission’ কর্নারে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার নিয়মাবলি ও অন্যান্য নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে যাচাইকৃত জন্মসনদ অনুযায়ী ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে হতে হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য অভিভাবকদের বিএএফ শাহীন কলেজ ঢাকার ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

WhatsApp Image 2026-10-16 at 1.48.41 PM.jpegসূত্র: ইত্তেফাক ১৬ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!