২০২৭ শিক্ষাবর্ষে কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএএফ শাহীন স্কুল বালুঘাট, ঢাকা। আগামী ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে অনলাইন ফি হিসেবে অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন গ্রহণ, সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা, তথ্য যাচাই-বাছাই ও ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা ক্যান্টনমেন্টে বিএএফ ঘাঁটি এ কে খন্দকারে অবস্থিত প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
আবেদনের যোগ্যতা ও বয়স
কেজি শ্রেণি: জন্মসনদ অনুযায়ী বয়স ৫ থেকে ৬ বছর হতে হবে;
অন্যান্য শ্রেণি: ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স বিবেচনা করা হবে;
অষ্টম শ্রেণি: ভর্তির আবেদনের সঙ্গে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে;
নবম শ্রেণি: ভর্তির আবেদনের সঙ্গে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে;
আরও পড়ুন: বিএএফ শাহীন কলেজে কেজি শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত
বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি আবেদন ফরমের প্রিন্ট কপির সঙ্গে জমা দিতে হবে।
ফলাফল প্রকাশ
আগামী ২০ ডিসেম্বর ২০২৬ বেলা ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে।
অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে ২৮ ডিসেম্বর ২০২৬। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভর্তি করা হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকদের বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ও অনলাইন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা: ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।


