ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রোগ্রামটিতে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি কার্যক্রমে দুটি প্রোগ্রামে আবেদন করার সুযোগ রয়েছে। এগুলো হলো—প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড)এবং প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড)।
আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
প্রাক-এমএড প্রোগ্রাম
প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার বা ৬ মাস। যেসব প্রার্থীর বিএড বা সমমানের ডিগ্রি নেই, তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পর প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) মূল প্রোগ্রামে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ থাকবে।
এ প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
এমএড প্রোগ্রাম
প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের মেয়াদ তিন সেমিস্টার বা ১৮ মাস। এ প্রোগ্রামে শুধু বিএড বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএড (সমমান) অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রির পর বিএড/বিএমএড/বিপিএড/ডিপ-ইন-এড/ডিপিএড/সি-ইন-এড ডিগ্রি থাকতে হবে।
আবেদনের অন্যান্য যোগ্যতা
উভয় প্রোগ্রামের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ন্যূনতম ২.৫০ থাকতে হবে।
শিক্ষা সংশ্লিষ্ট চাকরিতে নিয়োজিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইন ফরম পূরণের জন্য এখানে গিয়ে প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করতে হবে। আবেদন ফি হিসেবে ২ হাজার টাকা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে।
অনলাইন ফরম পূরণের সময় এসএসসি থেকে ব্যাচেলর/মাস্টার্স পর্যন্ত সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং অভিজ্ঞতার সনদ আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় এসএসসি থেকে ব্যাচেলর/মাস্টার্স পর্যন্ত সব শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ আপলোড করতে হবে।
আরও পড়ুন: অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
আবেদনের শেষ সময়
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। প্রার্থীরা ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ১১টায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভবনে।
যোগাযোগ: প্রয়োজনে হেল্পলাইনে (+৮৮০১৮৯০৩১৮১০৫) হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।


