ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ|ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। প্রভাতি শাখায় তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে আবাসিক এবং নবম শ্রেণিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দিবা শাখায় নবম শ্রেণিতে অনাবাসিক হিসেবে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

প্রভাতি শাখার তৃতীয় শ্রেণিতে বাংলা মাধ্যমে ১১০টি আসন রয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ৭ থেকে ৯ বছরের মধ্যে হতে হবে। ষষ্ঠ শ্রেণিতে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স হতে হবে ১০ থেকে ১২ বছরের মধ্যে। নবম শ্রেণিতে বিজ্ঞান ও মানবিক বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। দিবা শাখার নবম শ্রেণিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।

আবেদনের সময়সীমা ও যোগ্যতা

আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে;

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা;

প্রসপেক্টাস সংগ্রহ: ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত;

প্রসপেক্টাস বিতরণের সময়: শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা;

প্রসপেক্টাস সংগ্রহের স্থান: কলেজ অডিটোরিয়াম;

তৃতীয় শ্রেণির বয়স: ২০২৭ সালের ১ জানুয়ারি ৭ থেকে ৯ বছর;

ষষ্ঠ শ্রেণির বয়স: ২০২৭ সালের ১ জানুয়ারি ১০ থেকে ১২ বছর;

যেভাবে আবেদন করবেন—

আগ্রহী অভিভাবকদের প্রথমে কলেজের অডিটোরিয়াম থেকে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। প্রতিটি প্রসপেক্টাসের সঙ্গে একটি ইউনিক কোড বা রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই কোড ব্যবহার করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে।

আরও পড়ুন:একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ: তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ

একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রভাতি ও দিবা—উভয় শাখায় আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে বাংলা মাধ্যম অথবা ইংরেজি ভার্সনের যেকোনো একটিতে আবেদন করতে হবে। ভর্তির পর শাখা বা মাধ্যম/ভার্সন পরিবর্তনের সুযোগ থাকবে না।

যেসব কাগজপত্র লাগবে—

*শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি;

*শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ;

*বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

ভর্তি পরীক্ষার সময়সূচি—

প্রভাতি শাখা

তৃতীয় শ্রেণি: ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা। পরীক্ষার সময় এক ঘণ্টা;

ষষ্ঠ শ্রেণি: ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার দুপুর ২টা। পরীক্ষার সময় দুই ঘণ্টা;

নবম শ্রেণি: ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার দুপুর ২টা। পরীক্ষার সময় দুই ঘণ্টা;

দিবা শাখা

তৃতীয় শ্রেণি: ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা। পরীক্ষার সময় এক ঘণ্টা;

নবম শ্রেণি: ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার দুপুর ২টা। পরীক্ষার সময় দুই ঘণ্টা;

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর—

তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার মোট নম্বর ৫০।

ষষ্ঠ ও নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ দুই শ্রেণির পরীক্ষার মোট নম্বর ১০০।

আরও পড়ুন:ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত

প্রশ্নপত্র প্রণয়ন করা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই থেকে। তৃতীয় শ্রেণির জন্য দ্বিতীয় শ্রেণির, ষষ্ঠ শ্রেণির জন্য পঞ্চম শ্রেণির এবং নবম শ্রেণির জন্য অষ্টম শ্রেণির পাঠ্যবই অনুসরণ করা হবে।

ভর্তি-সংক্রান্ত নির্দেশনা—

*একজন শিক্ষার্থী প্রভাতি ও দিবা—উভয় শাখায় আলাদাভাবে আবেদন করতে পারবে;

*আবেদনের ক্ষেত্রে বাংলা মাধ্যম অথবা ইংরেজি ভার্সনের যেকোনো একটিকে বেছে নিতে হবে;

*ভর্তির পর শাখা, মাধ্যম বা ভার্সন পরিবর্তন করা যাবে না;

*ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক আবাসিক কোটায় ভর্তি হলে অষ্টম শ্রেণি পর্যন্ত হাউসে থাকতে হবে;

*ভর্তি সংক্রান্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে;

যোগাযোগ

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা।

871683243_1548182357344133_8388950648530829665_n.jpeg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!