মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়ভাষা শিক্ষাপ্রশিক্ষণঅন্যান্য
ভর্তি

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ PM

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ|ছবি: সংগৃহীত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করে পরিচালিত এসব কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভাগগুলো হলো— কার্ডিয়াক প্যারফিউশন, কার্ডিওলজি ও ওটিএ।

আরও পড়ুন: আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৭ অক্টোবর

যেসব কোর্সে ভর্তি

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির আওতায় ভর্তি নেওয়া হবে—

১. কার্ডিয়াক প্যারফিউশন

২. কার্ডিওলজি

৩. ওটিএ

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞপ্তিতে এসএসসির জন্য ২০২২-২০২৬ শিক্ষাবর্ষ এবং এইচএসসির জন্য ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের কথা উল্লেখ করা হয়েছে। উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।

আবেদনের সময়সূচি

প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি তুলে ধরা হয়েছে।

- অনলাইনে আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬

- আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

- ভর্তি পরীক্ষার ফি জমার শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

- প্রবেশপত্র ডাউনলোড: ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

- ভর্তি পরীক্ষা: ১২ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত

আবেদন ও ভর্তি পরীক্ষার নিয়ম

ভর্তিচ্ছু প্রার্থীদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অফিসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার ফি বাবদ ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ফি জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদ, দুই কপি ছবি ও জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

আরও পড়ুনঃ তৃতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত

ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), মহাখালী, ঢাকা।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ৪র্থ তলায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে যোগাযোগের ফোন নম্বরও উল্লেখ রয়েছে।

Screenshot 2026-10-29 at 13-16-43 (18) Facebook.png

ট্যাগ:ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট২০২৬-২০২৭ শিক্ষাবর্ষচার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সভর্তির বিজ্ঞপ্তি প্রকাশকার্ডিয়াক প্যারফিউশনওটিএকার্ডিওলজি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!