মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়ভাষা শিক্ষাপ্রশিক্ষণঅন্যান্য
ভর্তি

একাদশ শ্রেণিতে কলেজ-মাদ্রাসায় ভর্তিতে ৬৭ শতাংশ আসন খালি

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ PM

প্রকাশিত ফল অনুযায়ী, ২৬ লাখের বেশি মোট ভর্তিযোগ্য আসনের বিপরীতে প্রায় ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর ভর্তি-নিশ্চয়ন চূড়ান্ত হয়েছে
প্রকাশিত ফল অনুযায়ী, ২৬ লাখের বেশি মোট ভর্তিযোগ্য আসনের বিপরীতে প্রায় ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর ভর্তি-নিশ্চয়ন চূড়ান্ত হয়েছে|ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি ও মাইগ্রেশনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আসন বরাদ্দের সামগ্রিক চিত্র সামনে এসেছে। প্রকাশিত ফল অনুযায়ী, ২৬ লাখের বেশি মোট ভর্তিযোগ্য আসনের বিপরীতে প্রায় ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর ভর্তি-নিশ্চয়ন চূড়ান্ত হয়েছে। ফলে বর্তমানে এক-তৃতীয়াংশ আসনে শিক্ষার্থী নির্বাচিত হলেও প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৭ শতাংশ আসন এখনো খালি রয়েছে।

শনিবার রাতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপ ও মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। ফলের সারসংক্ষেপে দেখা যায়, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ শিক্ষার্থীর আসন নিশ্চিত হয়েছে। মাইগ্রেশনের মাধ্যমে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর বরাদ্দ পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এর বিপরীতে এখন পর্যন্ত ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ শিক্ষার্থীর নির্বাচন নিশ্চিত হয়েছে।

হিসাব অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা মোট আসনের প্রায় এক-তৃতীয়াংশ। বিপরীতে প্রায় দুই-তৃতীয়াংশ আসন এখনো খালি রয়েছে। তবে এসব খালি আসনের সবগুলো শেষ পর্যন্ত শূন্য থাকবে কি না, তা পরবর্তী ভর্তি কার্যক্রমের ওপর নির্ভর করবে।

দ্বিতীয় ধাপের তথ্য অনুযায়ী, মোট ৮ লাখ ৬৭ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের পক্ষ থেকে মোট আবেদন জমা পড়েছে ৪৮ লাখ ৮৬ হাজার ২১৫টি।

এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জনের নির্বাচন নিশ্চিত হয়েছে। মাইগ্রেশনের মাধ্যমে আগের ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের একটি অংশ পছন্দক্রম অনুযায়ী অন্য কলেজ বা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এদিকে, আগের ধাপে বরাদ্দ নিশ্চিত হয়নি—এমন ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আর আবেদন করেননি। অন্যদিকে আগের ধাপের আবেদনকারীদের মধ্যে ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন অটো মাইগ্রেশন বেছে নিয়েছিলেন এবং ৪ লাখ ৩৪ হাজার ২৬৫ জন অটো মাইগ্রেশন বেছে নেননি।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

মাইগ্রেশনের পর ৫৫৭ প্রতিষ্ঠান শিক্ষার্থীহীন

এদিকে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ-মাদ্রাসা পরিবর্তন বা মাইগ্রেশন হয়েছে। এর ফলে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী না পাওয়া কলেজ-মাদ্রাসার সংখ্যা ৪১৬ থেকে বেড়ে ৫৫৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আবেদন করলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্তভাবে বরাদ্দ পায়নি।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল থেকে মঙ্গলবার (২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষে ২৪ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নিয়ে ভর্তির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ:একাদশ শ্রেণিতে ভর্তিমাইগ্রেশনের দ্বিতীয় ধাপের ফলকলেজ-মাদ্রাসায় ভর্তিতে ৬৭ শতাংশ৬৭ শতাংশ আসন খালিশিক্ষার্থীর ভর্তি-নিশ্চয়ন চূড়ান্ত হয়েছে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!