মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে। পরদিন ১৯ ডিসেম্বর এ ও বি ইউনিটের (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার) ভর্তি পরীক্ষা হবে।
আরও পড়ুন: নিখুঁত হওয়ার অতিরিক্ত চেষ্টা যেভাবে মানসিক চাপ বাড়ায়
প্রথমদিনের ভর্তি পরীক্ষা সকালে নেওয়া হবে। আর দ্বিতীয় দিনের পরীক্ষা সকাল ও বিকেল দুই শিফটে নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

